ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

১২০০ মেট্রিক টন পেঁয়াজ এল মিয়ানমার থেকে

১২০০ মেট্রিক টন পেঁয়াজ এল মিয়ানমার থেকে
×

টেকনাফ স্থলবন্দর- সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৭:২১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৭:৩১

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে প্রায় ১২০০ মেট্রিক টন পেঁয়াজ (৩০০ মণ) পেঁয়াজ এসেছে। আগের তুলনায় এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে আসা ১ হাজার ৯২ দশমিক ৬৭৯ মেট্রিক টন পেঁয়াজ খালাস করা হয়েছে।

সেমাবার রাতে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, ‘মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এক দিনে প্রায় ১২শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে এখনও পাঁচ শতাধিক মেট্রিক টন পেঁয়াজ খালাসের অপেক্ষায় ট্রলারগুলো নদীতে নোঙর করে আছে। তাছাড়া মিয়ানমার থেকে আরও কয়েকশ’ মেট্রিকটন পেঁয়াজ ভর্তি একাধিক ট্রলার স্থলবন্দর পথে রওনা দিয়েছে।’

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, চলতি বছরের শনিবার পর্যন্ত ১৩ দিনে মিয়ানমার থেকে ৪ হাজার ৭২১ দশমিক ৮৩৮ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। তার মধ্যে সোমবার মিয়ানমার থেকে ৯ ব্যবসায়ীর কাছে আসা ১ হাজার ৯২ দশমিক ৬৭৯ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। এর আগের দিন ৭০০ দশমিক ৫৬৯ মেট্রিক টন পেঁয়াজ এসেছিল। এছাড়া গত বছরের ডিসেম্বর মাসে ১৪ হাজার ৬৪৭ দশমিক ৬০৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ দশমিক ৪৫২ মেট্রিক টন, অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এছাড়া সেপ্টেম্বর ও আগস্ট মাসে যথাক্রমে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন ও ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী বলেন, এখন মিয়ানমার থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন আমদানিকারকরা। আমরা আমদানিকৃত পেঁয়াজ দ্রুততম সময়ে খালাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। তাছাড়া বন্দরে পাঁচ শতাধিক মেট্রিক টন পেঁয়াজ খালাসের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

×