ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাতে ঘুমিয়েছিল যমজ শিশু, সকালে পুকুরে মিলল মরদেহ

রাতে ঘুমিয়েছিল যমজ শিশু, সকালে পুকুরে মিলল মরদেহ
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ০০:১৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ০১:১১

খুলনার তেরখাদায় ২ মাস বয়সী মনি ও মুক্তা নামের দুই কন্যাশিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়।

এ বাড়িটি ছিল তাদের নানাবাড়ি। তার নানার নাম খায়ের শেখ। নিহত শিশু দুটির বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ি রূপসা উপজেলার চাঁদপুর গ্রামে। ঘটনার রাতে তার বাবা চাঁদপুরে ছিলেন।

এলাকাবাসী জানায়, রাতে শিশু দুজন তার মা কনা বেগমের সঙ্গে ঘুমিয়ে ছিল। পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে মায়ের হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন তার বাচ্চা দুটি পাশে নেই। এ সময় এলাকার মানুষজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকাল ৭টার দিকে যমজ বাচ্চা দুটিকে পাশের একটি পুকুরে ভাসমান মৃত অবস্থায় পাওয়া যায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন

×