ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

কুমিল্লা / দল থেকে বহিষ্কৃত হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় এমপি শাওন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বিএনপির থেকে বহিষ্কৃত হন জেলার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। পরে শাওন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হন। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান সড়ক পথে কুমিল্লা হয়ে চাঁদপুরের যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে এমপি শাওন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরে চট্টগ্রামমুখী লেনে সড়কের পাশে অবস্থান। এ সময় গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দেন। 

আপডেটঃ ১৭ মে ২০২৬ | ১২:৩৪
দল থেকে বহিষ্কৃত হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় এমপি শাওন