চিকিৎসাধীন রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা ভাঙচুর, ডাক্তারসহ আহত ৭
চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। হামলায় চিকিৎসক, হাসপাতালের অফিস সহায়ক ও আনসার সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় হাসপাতালের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভাঙচুরের ঘটনাও ঘটে।
আপডেটঃ ১৬ মে ২০২৬ | ১৬:২৩