চাঁদপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: পিএমও
বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৫:২২ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৫:৩৫
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কর্মসূচিস্থলে এসে পৌঁছান।
চাঁদপুর পৌঁছানোর আগে বেলা দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন।
- বিষয় :
- চাঁদপুর
- প্রধানমন্ত্রী
- খাল খনন
