বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ / শিশু মৃত্যুকে নিয়ে উত্তেজনা, চিকিৎসক লাঞ্ছনার অভিযোগে কর্মবিরতি
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। চিকিৎসককে ধাক্কা ও লাঞ্ছনার অভিযোগের পর শিশুর স্বজনদের মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসক ও আনসার সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আপডেটঃ ১৪ মে ২০২৬ | ১৭:২৬