ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নদীতে নিখোঁজ যুবক ও কিশোরের মরদেহ উদ্ধার

নদীতে নিখোঁজ যুবক ও কিশোরের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

হবিগঞ্জ ও মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৭:৪০

হবিগঞ্জের লাখাইয়ে ঝড়ের সময় নদীতে পড়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুতাং নদীর অদূরে হাওরে জেলেদের জালে উঠে সাদেক আহমেদ পায়েল (৩০) নামের ওই যুবকের মরদেহ।

বুধবার বিকেলে ধান কেটে বাড়ি ফেরার পথে পায়েল নৌকা থেকে নদীতে পড়ে যান। মরদেহ উদ্ধারের পর স্বজনেরা বাড়িতে তাঁর দাফন করেছেন।

সাদেক আহমেদ পায়েল উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, বুধবার বিকেল পায়েল তাঁর ভাই ফরাশ মিয়াকে নিয়ে হাওরে ধান কাটতে যান। ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন তারা। হঠাৎ বজ্রপাতের তীব্র শব্দে পায়েল হাওরে পড়ে তলিয়ে যান। 

লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানিয়েছেন, গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও তাঁর খোঁজ পায়নি। বৃহস্পতিবার দুপুরে জেলেদের জালে পায়েলের মরদেহ আটকা পড়ে। 

এদিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে গরুকে গোসলের সময় মঙ্গলবার নিখোঁজ হন আনাস (১৪) নামের এক কিশোর। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এনসহিলা গ্রাম সংলগ্ন ধনু নদীর তীরে তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে স্বজন ও এলাকাবাসী মরদেহ উদ্ধার করেন।

নিহত আনাস উপজেলার কুর্শি গ্রামের বড়হাটির মানিক মিয়ার একমাত্র ছেলে। বাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আদিল উজ জামান বলেন, একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

আরও পড়ুন

×