ডাব্লিউইউআরআই গ্লোবাল র্যাঙ্কিংয়ে দেশের সেরা চারে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৭:৫৯
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন (ডাব্লিউইউআরআই) গ্লোবাল র্যাঙ্কিং ২০২৬’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে।
এছাড়া বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১৩৩তম স্থান অর্জন করে নতুন সাফল্য যোগ করেছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও বাস্তবমুখী একাডেমিক কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবেই এই অর্জন এসেছে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন র্যাঙ্কিং মূলত বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভাবনী কার্যক্রম, শিল্পখাতের সঙ্গে সংযোগ, সামাজিক দায়বদ্ধতা, উদ্যোক্তা উন্নয়ন এবং ভবিষ্যতমুখী শিক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করে মূল্যায়ন করে থাকে।
বিশ্ববিদ্যালয়টির এই অর্জন দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক বার্তা বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- বিষয় :
- বিশ্ববিদ্যালয়
