ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শুরু জুলাইয়ে

ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শুরু জুলাইয়ে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৩

দু'টি পৃথক লেনসহ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী জুলাই মাসে। প্রায় ২১০ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়ক উন্নয়নে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

সোমবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি'র সঙ্গে এডিবি'র কান্ট্রি ডিরেক্টর মি. মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সড়ক পরিবহন মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এডিবি'র অর্থায়নে জয়দেবপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এছাড়া টাঙ্গাইল হতে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে আটটি উড়ালসেতু, ২২টি ওভারপাস, পাঁচটি রেলওয়ে ওভারপাস, ৬৯টি ছোটবড় সেতু, দশটি আন্ডারপাস, তিনটি সড়ক মোহনা উন্নয়ন এবং ২৯টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে।

এছাড়াও এডিবি'র অর্থায়নে রংপুর-বুড়িমারী, রংপুর-গাইবান্ধা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×