ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

দেশে করোনায় মারা যাওয়া ব্যক্তি যেভাবে আক্রান্ত হন

দেশে করোনায় মারা যাওয়া ব্যক্তি যেভাবে আক্রান্ত হন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৪:০১ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৬:১২

করোনাভাইরাসে বুধবার বাংলাদেশে মারা যাওয়া ব্যক্তি বিদেশফেরত এক আত্মীয়ের মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

মীরজাদী সেব্রিনা বলেন, যিনি মারা গেছেন তিনি বিদেশে ফেরত এক আত্মীয়ের মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন। আগে থেকে ভুগছিলেন শারীরিক নানা জটিলতায়।

তিনি জানান, নতুন করে বাংলাদেশে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট বাংলাদেশে ১৪ জন আক্রান্ত হয়েছেন। আসোলেশনে রাখা হয়েছে ১৬ জনকে।

আরও পড়ুন

×