করোনায় দেশে মারা যাওয়া ব্যক্তি যেসব রোগে ভুগছিলেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৪:২৪ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৬:১৮
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা যাওয়া ব্যক্তি আগে থেকেই নানা রোগে ভুগছিলেন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর।
মীরজাদী সেব্রিনা বলেন, যিনি মারা গেছেন তিনি যুক্তরাষ্ট্রফেরত এক আত্মীয়ের মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন। আগে থেকে তিনি ভুগছিলেন শারীরিক নানা জটিলতায়। উচ্চ রক্তচাপ, কিডনিজনিত সমস্যা এবং হার্টের সমস্যা ছিল। তিনি উচ্চ ঝুঁকিতে ছিলেন। বার্ধক্যের কারণেও শারীরিক নানা জটিলতায় ছিলেন।
তিনি জানান, নতুন করে বাংলাদেশে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট বাংলাদেশে ১৪ জন আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে রাখা হয়েছে ১৬ জনকে। চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মীরজাদী সেব্রিনা।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনা
- আইইডিসিআর
- করোনার প্রাদুর্ভাব
