ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সেবা অনলাইনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সেবা অনলাইনে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৯:৩২

প্রয়োজনীয় সেবার জন্য প্রার্থীদের অফিসে আসার পরিবর্তে অনলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব সেবা অনলাইনেই পাওয়া যাবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে জানানো হয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার নেওয়ায় সংক্রমণ রোধে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নোটিশে বলা হয়, 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহকে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যঝুঁকির কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট কলেজসমূহের সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে নিজ গৃহে অবস্থান করে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য নিয়মাবলি ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। 

এ সময়ে সেবা গ্রহীতাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না এসে প্রয়োজনে অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।






আরও পড়ুন

×