ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ

১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০১:৪৯

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানিয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত  থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও জানানো হয়েছে।


আরও পড়ুন

×