কিশোরগঞ্জে ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৯:৫৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৯:৫৭
কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। খবর বাসসের।
এ দুর্ঘটনায় রাষ্ট্রপতি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
- বিষয় :
- ভৈরব জংশন
- ট্রেন দুর্ঘটনা
- রাষ্ট্রপতির শোক
