‘মিশন সেভ বাংলাদেশ’ উদ্যোগ
নরসিংদীতে ১০ দিনের খাবার পেল ১১০ পরিবার
মিশন সেভ বাংলাদেশ'র পক্ষ থেকে খাদ্যপণ্য বিতরণ- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২০ | ১০:৩৫
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ী, অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো এ অবস্থায় সংকটে পড়েছে। প্রতিদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। এমন পরিস্থিতিতে খাদ্যপণ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে ‘মিশন সেভ বাংলাদেশ’।
শুক্রবার এই উদ্যোগে নরসিংদী রায়পুরাতে ১১০ টি পরিবারের মাঝে ১০ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত ছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেইড ইন বাংলাদেশের সভাপতি ইমরান হোসাইন।
দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ’। করোনা প্রাদুর্ভাবের এই উদ্যোগে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। রমজান মাস উপলক্ষে সেহেরি ও ইফাতার সামগ্রীও দেওয়া হচ্ছে মানুষকে। রাজধানী ঢাকায় এই কার্যক্রম শুরু হলেও এখন তা সারা দেশেই বিস্তৃত। খাদ্যদ্রব্যের পাশাপাশি করোনা রোধে সচেনতামূলক নানা কার্যক্রমও করছে ‘মিশন সেভ বাংলাদেশ’।
মিশনের সঙ্গে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত আছে ইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহাজ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, শপ-আপ, আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়েডেভস, বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন, গ্রামীণফোন এমপ্লয়িস ইউনিয়ন, স্টেপ ফুটওয়্যারস লিমিটেড, মার্কেট এক্সপ্রেস ফ্যামিলি, ঢাকা অনুবাদ, বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন, পেন্সটোন, দারাজ অনলাইন শপিং, হাংরি নাকি, ফারমার্স মার্কেট এশিয়া, ইউনিফক্স, লিটমোস্ফিয়ার, স্পার্ক আইটি, আপন ওয়েলবিইং, ট্রাই ফাউন্ডেশন, ওয়েবএবল, হিমালয় এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। মিশনের সঙ্গে যুক্ত আছেন ক্রিকেটার সাকিব আল হাসানও।
এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে এক কোটি ৪১ হাজার ৪৩৮ টাকা।
ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন-https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।
- বিষয় :
- মিশন সেভ বাংলাদেশ