ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রত্যেক পরিবারকে ফুডকার্ড প্রদানের দাবি বিশিষ্ট নাগরিকদের

প্রত্যেক পরিবারকে ফুডকার্ড প্রদানের দাবি বিশিষ্ট নাগরিকদের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৮:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে উদ্ভূত বিপর্যয় কাটাতে অনতিবিলম্বে সরকারিভাবে সেনাবাহিনীর সহায়তায় ও বেসামরিক প্রশাসনের মাধ‍্যমে প্রত্যেক পরিবারের জন‍্য 'ফুডকার্ড' বানিয়ে পর্যাপ্ত সুষমখাদ‍্য সরবরাহের দাবি জানিয়েছেন দেশের ১৩ বিশিষ্ট নাগরিক। শনিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান তারা। 

বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা বলেন, 'করোনাভাইরাস দেশে মহাবিপর্যয় ডেকে এনেছে। জনগকে বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেক পরিবারের জন‍্য খাদ‍্য নিশ্চিত করা অত‍্যাবশ‍্যক।' 

এটা করতে গিয়ে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোর হাতে দমন করতে হবে বলেও মত দেন তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অধ‍্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. কামাল হোসেন, অধ‍্যাপক আবুল কাশেম ফজলুল হক, ডা. জাফর উল্লাহ চৌধুরী, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, খালেকুজ্জামান ভূইয়া, মাহমুদুর রহমান মান্না, লে. জেনারেল (অব.) হারুনুর রশীদ, অধ‍্যাাপক আনু মোহাম্মদ, সাইফুল হক, জোনায়েদ সাকী ও আ. ব. ম মোস্তাফা আমীন।


আরও পড়ুন

×