ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রেলে কৃষিপণ্য পরিবহনের ভাড়া কমছে মঙ্গলবার থেকে

রেলে কৃষিপণ্য পরিবহনের ভাড়া কমছে মঙ্গলবার থেকে
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০ | ১০:৪১ | আপডেট: ১৮ মে ২০২০ | ১০:৪৪

করোনাভাইরাস মহামারীর কারণে উদ্ভূত সংকট মোকাবিলায় চালু করা কৃষিপণ্যবাহী লাগেজ ট্রেনের ভাড়া মঙ্গলবার থেকে কমছে। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়েছে, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের উৎপাদিত শাক-সবজি, দেশিয় ফলমূল, দুধ, ডিম ইত্যাদি পণ্যের ওপর ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে সব ধরনের সার্ভিস চার্জও প্রত্যাহার করা হবে। 

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। পণ্যবাহী ট্রেনও চলছে সীমিত আকারে। গত ১ মে থেকে ঢাকা-যশোর-খুলনা, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রুটে কৃষিপণ্যবাহী লাগেজ ট্রেন চালু করা হয়। 

চাহিদা না থাকায় এরই মধ্যে ঢাকা-যশোর-খুলনা রুটে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে ঢাকা-ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রুটও। এর বদলে চালু হয়েছে ঢাকা-পঞ্চগড়, ঢাকা-ভৈরব রুট। 

চাহিদা কম থাকায় এক্ষেত্রে এবার ভাড়া কমাল রেলওয়ে। তবে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি অর্থনীতিকে জোরদার করা এবং করোনাকালে কৃষককে সহায়তা করতেই ভাড়া কমানো হয়েছে।




আরও পড়ুন

×