ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধিতে মানাধিকার কমিশনের উদ্বেগ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধিতে মানাধিকার কমিশনের উদ্বেগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৯:২৯ | আপডেট: ২০ মে ২০২০ | ০৯:৪৪

করোনার এই সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানাধিকার কমিশন। সহিংসতা প্রতিরোধে সকলের সমন্বিত প্রয়াস ও ব্যাপক সচেতনতা তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার অনলাইনে জাতীয় মানবাধিকার কমিশনের নারী ও শিশু অধিকার বিষয়ক থিমেটিক কমিটির অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানানো হয়।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন কমিশনের সদস্য জেসমিন আরা বেগম, ড. নমিতা হালদার, মিজানুর রহমান খান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আবুল হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির, বিএনপিএস এর রোকেয়া কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম,  মহিলা পরিষদের মালেকা বানু, একশন এইডের ফারাহ কবির, ইউনিসেফের শাবনাজ জাহেরিন, ইউএনডিপির চিফ টেকনিক্যাল এডভাইজর শর্মিলা রাসুল , কন্যা শিশু এডভোকেসি ফোরামের নাসিমা আক্তার জলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন প্রমুখ।

সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আরো কার্যকর ভূমিকা পালন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা দানে সরকারকে পরামর্শ দিতে বলা হয়। পাশাপাশি অভিভাবকদের শিশুর প্রতি সহনশীল আচরণ ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে আহবান জানানো হয়। তাছাড়া শিশুরা যেন অনলাইন প্লাটফর্মে নিরাপদ থাকে সে বিষয়েও অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া ভার্চুয়াল আদালতের কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর পরিধি আরো বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে ।

আরও পড়ুন

×