ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনাভাইরাস মোকাবিলায় এডিবির অনুদান

করোনাভাইরাস মোকাবিলায় এডিবির অনুদান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০ | ০৩:৪৫ | আপডেট: ৩০ মে ২০২০ | ০৩:৫৫

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ১ কোটি ৯৬ লাখ ৮ হাজার ৬১৫ টাকা অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

শনিবার এডিবির ঢাকা অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এই অনুদানে ১৩৪টি নগর স্বাস্থ্য কেন্দ্রে হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপন ও জীবাণু স্ক্রিনিং বুথ স্থাপন করা হবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, এই অনুদান দিতে পেরে আমরা সন্তুষ্ট। করোনাভাইরাস মোকাবিলায় এবং জনগণের পরিষেবা সরবরাহে অনুদান গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, সরকার করোনা সংকট মোকাবিলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অনুদান সেই প্রচেষ্টাকে জোরদার করতে সহায়ক হবে। 

এই সহায়তা প্রকল্পের আওতায় কর্মরত প্রায় দুই হাজার ৭০০ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীকে পিপিই-ও দেওয়া হবে। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধ ও পরিচালনা সম্পর্কে সচেতনতা কর্মসূচি চালু এবং প্রশিক্ষণ দেওয়ায় সহায়তা করবে।


আরও পড়ুন

×