ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে ধরপাকড় অব্যাহত, দেশে ফিরেছেন আরও ১০৪ বাংলাদেশি

সৌদিতে ধরপাকড় অব্যাহত, দেশে ফিরেছেন আরও ১০৪ বাংলাদেশি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০১:২৪

সৌদি আরব থে‌কে দেশে ফিরেছেন আরও ১০৪ জন বাংলাদেশি। বৃহস্পতিবার রাত ১১.২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ বিমানে দেশে ফে‌রেন তারা।

দেশে ফেরা টাঙ্গাইলের রহিম মিয়া ব‌লেন, বার বছর ছি‌লেন সৌদি আরবে। বৈধ আকামা থাকা সত্ত্বেও নামাজ পড়তে যাবার পথে পুলিশ ধরে লুঙ্গি পরা অবস্থায় দেশে ফেরত পাঠি‌য়ে দি‌য়ে‌ছে। 

সাতক্ষীরার জাহিদ হাসান জানান, মাত্র সাত মাস আগে গিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু তারও পরিস্থিতি একই। কর্মস্থল থেকে রুমে ফেরার সময় গ্রেফতার হন তিনি।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছ‌র এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলা‌দে‌শি‌কে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। ‌এ বছরের কোন মাসে কত কর্মী ফিরেছে সেই তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসে ধরপাকড় অনেক বেশি হয়েছে। আগস্ট মাসে যেখানে ১৫২৮ জন দেশে ফিরেছে সেখানে সেপ্টম্বরে মাসে ৩ হাজার ৩৩৯ জন এবং অক্টোবর মাসে ৪ হাজার ৬৬২ জনকে ফেরত পাঠানো হয়েছে। ফে‌রত আসা অ‌নেকে শুন্য হা‌তে ফি‌রে‌ছেন। বি‌দেশ যাওয়ার খর‌চের টাকাটাও তারা তুল‌তে পা‌রেন‌নি। সমস্যা সমাধা‌নে রিক্রু‌টিং এজেন্সি, বিদেশগামী, দূতাবাসসহ সবাই মিলে কাজ করতে হবে।

আরও পড়ুন

×