ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

করোনা পরীক্ষা: সাহাবউদ্দিন মেডিকেলে র‌্যাবের অভিযান

করোনা পরীক্ষা: সাহাবউদ্দিন মেডিকেলে র‌্যাবের অভিযান
×

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৭:৩৭ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ০৭:৫২

রিজেন্ট, এসএইচএস হেলথ কেয়ারের পর এবার করোনা পরীক্ষার অনিয়মের তালিকায় নাম উঠেছে গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের।

করোনা পরীক্ষাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রোববার দুপুরে হাসপাতালটিতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে অনুমোদনহীন করোনা পরীক্ষার প্রমাণ মেলে।

কিন্তু অভিযানে র‍্যাপিড টেস্ট কিট দিয়ে অ্যান্টিবডি টেস্টের প্রমাণ পায় র‌্যাব। যা এখনও বাংলাদেশেই অনুমোদন পায়নি। অনুমোদনহীন অ্যান্টিবডি টেস্টকে করোনা পরীক্ষা দেখিয়ে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। অথচ পরীক্ষা না করায়; গত ১৩ জুলাই হাসপাতলটির করোনা টেস্টের অনুমোদন বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ঘটনায় হাসপাতালটির সহকারী পরিচালকসহ দুজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×