ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারত থেকে শিশুসহ ১৭ নারীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর

ভারত থেকে শিশুসহ ১৭ নারীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর
×

ভারত থেকে আসা ১৭ বাংলাদেশি। ছবি-সমকাল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১৯:৪০

ভাল কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১৭ বাংলাদেশি নারী-শিশুকে বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পুলিশ। এদের মধ্যে ১০ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। 

ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে জেল খেটে দেশে ফেরে তারা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মগদুদ ও উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুর রহমান, ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেনসহ বিজিবি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, ২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশি নারী-শিশু। ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের আশ্রয় হয় বিভিন্ন শেল্টারহোমে। সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বুধবার বিকেলে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা কুষ্টিয়া  হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়। ফেরত আসা বাংলাদেশি নারী ও শিশুদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করেন তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

আরও পড়ুন

×