ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

শিক্ষার্থী নাইমুলের ডান হাতের রক্তনালি ছিঁড়ে গেছে

শিক্ষার্থী নাইমুলের ডান হাতের রক্তনালি ছিঁড়ে গেছে
×

নাইমুল ইসলাম। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৫০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ২১:১৬

গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুল ইসলামের ডান হাতের রক্তনালি ছিঁড়ে যাওয়ায় তাকে চট্টগ্রাম থেকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) পাঠানো হয়। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে এনআইসিভিডিতে ভর্তি করা হয়। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী অধীনে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের একজন চিকিৎসক সমকালকে জানান, সকালে তার অস্ত্রোপচার হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। নাইমুল বর্তমানে কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের এক নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আগের চেয়ে ভালো। নাইমুলের ডান হাতের রক্তনালি ছিঁড়ে গেছে বলে জানান তিনি।

ওই চিকিৎসক বলেন, 'দুইদিন পর্যবেক্ষণে রাখার পর নাইমুলকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হবে।' 

শিক্ষার্থী আসিফ শরীফ জানান, তার বন্ধু নাইমুলের ডান হাতের কনুইয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার হাতের রগ কেটে গেছে। এছাড়া মাথা, পিঠ এবং ডান পায়ে গুরুতর জখম রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাত বাঁচানো সম্ভব হলেও তিনি ভবিষ্যতে ভারী কাজ করতে পারবেন না।

আরও পড়ুন

×