ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের বিবৃতি

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিতে উদ্বেগ

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিতে উদ্বেগ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ২৩:০৮

পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত হওয়া বাঙালিদের ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) হরতালের হুমকিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত হয়ে গেছে।

রোববার এ সভা হওয়ার কথা ছিল। সভা স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান সংগঠনটির দুই যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও ড. খায়রুল ইসলাম চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনসহ বিভিন্ন পক্ষের জোর দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত ১২ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে আহ্বায়ক করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি গঠন করে।

তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ হিসেবে ভূমি সমস্যা সমাধানের জন্য গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×