ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সব পরীক্ষার ফি কমাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

সব পরীক্ষার ফি কমাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ২২:২৭

শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে সব ধরনের পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের নিয়ে এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর একটি সভা হবে। সেই সভায় ফি কমানোর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

গত বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সঙ্গে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু অনেক শিক্ষার্থী বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে নিবন্ধন করে ফেলেছেন, তাই অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন

×