ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রেলের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা 

প্রকল্পের ৩৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ 

রেলের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ২২:৫০

প্রতারণা, জালিয়াতি করে রেলওয়ের একটি প্রকল্পের ৩৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংস্থাটির সাবেক মহপরিচালক (ডিজি) শামসুজ্জামানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মালাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

অন্য আসামিরা হলেন- রেলওয়ের পরিচালক মৃণাল কান্তি ধনিক, প্রকল্প পরিচালক,আব্দুল মতিন চৌধুরী, অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী, সাবেক মহাব্যবস্থাপক হারুন-অর-রশীদ ও মো. মিজানুর রহমান। গত ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ওই অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে 'রোলিং স্টক অপারেশনস ইমপ্রোভমেন্ট প্রজেক্ট অব বাংলাদেশ রেলওয়ে' শীর্ষক প্রকল্পের অধীনে ১২৫টি লাগেজ ভ্যান ক্রয় প্রকল্পে মিথ্যা তথ্য উপস্থাপন করে লাভজনক ও কার্যকর উল্লেখ করে ডিপিপি প্রস্তুত করে অনুমোদন নিয়েছিলেন। যথাযথ আর্থিক ব্যবস্থাপনা না থাকার পরও আবশ্যিক ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) ও বাস্তবিক বাজার চাহিদা, উপযোগিতা, পজিস্টিকস প্রতিবন্ধকতা যথাযথভাবে যাচাই করা হয়নি। রেল অবকাঠামোতে প্রয়োজন না থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে লাগেজ ভ্যান কিনে রাষ্ট্রীয় ৩৫৮ কোটি টাকার আত্মসাত/ক্ষতিসাধন করা হয়েছে। তাদের বিরুদ্ধে দন্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

আরও পড়ুন

×