এডব্লিউএফের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ২২:৩০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ২২:৩৫
অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (এডব্লিউএফ) উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রিয়া গোপে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (ধানমন্ডি উইমেন্স কমপ্লেক্স) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন মোহাম্মদ হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, রানার গ্রুপ অব কোম্পানিজ এবং উপদেষ্টা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু, যিনি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রওনাক হাফিজ, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অধ্যক্ষ, কানন: স্কুল অব এডব্লিউএফ; স্থপতি আনিকা তাবাসসুম, ভাইস চেয়ারপারসন, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কানন—এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট অতিথি, অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী, শিক্ষক ও কর্মীবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- অটিজম
