ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিরোজপুরের তিন আসন

নিরাপত্তার দায়িত্বে বিভিন্ন বাহিনীর সাড়ে ৮ হাজার সদস্য

নিরাপত্তার দায়িত্বে বিভিন্ন বাহিনীর সাড়ে ৮ হাজার সদস্য
×

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি সংসদীয় আসনের নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনীর ৮ হাজার ৬২২ জন সদস্য মোতায়েন করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হয়েছে ৪১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ।

‎বুধবার বেলা ১২টা থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। জেলার আসনগুলোতে মোট ভোটার ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। তাদের জন্য প্রস্তুত করা হয়েছে ৪১৮টি ভোটকেন্দ্র।

এদিকে ভোটগ্রহণ সামনে রেখে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিভিন্ন বাহিনীর ৮ হাজার ৬২২ জন সদস্য। পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বুধবার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটদান ও তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দেওয়া তথ্যমতে, জেলার ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্র ও সন্নিহিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১ হাজার ৬০০ জন, নৌ-পুলিশের ৬৮ জন, সেনাবাহিনীর ৮০০ জন, বিজিবির ৪৬৩ জন, ব্যাটেলিয়ন আনসারের ১১২ জন, র্যাবের ৬৫ জন, কোস্টগার্ডের ৮০ জন এবং ৫ হাজার ৪৩৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্র এলাকায় পুলিশের ২৬৬ বডি-অন ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩৪টি থাকবে অনলাইন ক্যামেরা ও ১৩২টি থাকবে অফলাইন ক্যামেরা। এ ছাড়া র্যাব, বিজিবি, পুলিশের ৪২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে।

আরও পড়ুন

×