ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধান বিচারপতি ভোট দেবেন ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে

প্রধান বিচারপতি ভোট দেবেন ধানমন্ডি মহিলা কলেজ কেন্দ্রে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৯

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×