ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
×

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১৯:৪৮

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আজ শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে তারা নিজেদের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে এ তথ্য জানান। 

জয়শঙ্কর তাঁর এক্স পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের আলোচনার প্রতিপাদ্য ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া।’

আর এম রিয়াজ হামিদুল্লাহ তাঁর পোস্টে লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।’

এর আগে গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ। তবে এস জয়শঙ্করের সঙ্গে এটিই তাঁর প্রথম সাক্ষাৎ।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি ৮ এপ্রিল দিল্লি সফর করতে পারেন।

আরও পড়ুন

×