ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি

ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ  করতে আগ্রহী দিল্লি
×

 কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এতে বলা হয়েছে, ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। গতকাল বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোঃ সাহাবুদ্দিনকে চিঠিতে দ্রৌপদী মুর্মু লেখেন, ‘ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে, আপনাদের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিটিকে রূপদান করে। ভারত দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।’
রুশ রাষ্ট্রদূতের শুভেচ্ছাবার্তা

স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। তিনি বলেছেন, নতুন সরকারের সঙ্গে রাশিয়া যৌথ প্রকল্পের বিষয়ে আগ্রহী। 
শুভেচ্ছাবার্তায় রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা ঘোষণার বার্ষিকীতে বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। এই দিনটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। বাংলাদেশি জনগণের জন্য সার্বভৌমত্বের পথ ছিল কণ্টকাকীর্ণ। আমরা আশা করি, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা আমাদের দেশ ও জনগণের কল্যাণে সর্বোত্তম ফল বয়ে আনবে। আমি আপনাদের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

আরও পড়ুন

×