ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সংসদ ভবনে খোকার জানাজা সম্পন্ন

সংসদ ভবনে খোকার জানাজা সম্পন্ন
×

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়-ইউএনবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০১:০৩ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০১:০৫

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এই জানাজায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংসদ ভবনে জানাজা শেষে খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দেশে পৌঁছায় সাদেক হোসেন খোকার মরদেহ। 

সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে মৃত্যুবরণ করেন সাদেক হোসেন খোকা। সে দিন রাতে এশার নামাজের পর যুক্তরাষ্ট্রের কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার। 

আরও পড়ুন

×