ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি

জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি
×

গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে ভাষণ বাজানোর ঘটনায় ইমিকে গ্রেপ্তার করা হয়। ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১২:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১৩:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে চলতি বছরের ৭ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন জৈষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।

এক পর্যায়ে তারা রিকশাসহ শেখ তাসনিম আফরোজসহ আরেকজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন আটক তিনজনকে ‍সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

আরও পড়ুন

×