ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ড্যাফোডিল ইউনিভার্সিটি

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ড্যাফোডিল ইউনিভার্সিটি
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ২৩:১৩ | আপডেট: ১২ মে ২০২৬ | ০৯:২৩

সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. আর. কবির-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ছিল ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব অংশ নেয় এবং নবীন শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে বক্তব্য দেন র্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এএসএম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর ইউথ অ্যান্ড অ্যাডোলেসেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর ও অ্যাস্ট্রাজেনেকার ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি,  জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিং-এর সিইও এএম তাজউদ্দিন আহমেদ।

বক্তারা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তারা ড্যাফোডিল স্মার্ট সিটির আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং গত সেমিস্টারে বিভিন্ন অনুষদের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×