জুয়েলার্স সমিতির নির্বাচনে বাধা নেই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ১০:২৪
বাংলাদেশ জুয়েলার্স সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
ফলে শুক্রবার নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে এ নির্বাচনের প্রার্থী বিপুল ঘোষের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর হাইকোর্ট জুয়েলার্স সমিতির নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছিলেন।
- বিষয় :
- বাংলাদেশ জুয়েলার্স সমিতি
