ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

জেএসসি-জেডিসির সোমবারের পরীক্ষাও স্থগিত

জেএসসি-জেডিসির সোমবারের পরীক্ষাও স্থগিত
×

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০০:৫৭ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ | ০১:৪১

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সোমবারের (১১ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এম এ  খায়ের সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার জেএসসির সাধারণ বিজ্ঞান ও জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।

এর আগে ঘূর্ণিঝড় 'বুলবুল'-এর কারণে জেএসসি ও জেডিসির শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত হওয়া জেএসসির এই পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষাটি ১৪ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।

আরও পড়ুন

×