ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সেই তুফানকে জামিন দিতে হাইকোর্টের রুল

সেই তুফানকে জামিন দিতে হাইকোর্টের রুল
×

তুফান সরকার -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০ | ১১:২৪

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় বগুড়ার বহুল আলোচিত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করেন।

আদালতে তুফান সরকারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সগির হোসেন লিওন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন।

তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে দুদক। এতে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূতভাবে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জন করেছেন তুফান সরকার।

বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের পর প্রকাশ্যে মায়ের মাথা ন্যাড়া করার অভিযোগের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে তুফান কারাবন্দি। এরই মধ্যে এ মামলায় হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছেন। এর বাইরে তার বিরুদ্ধে দুদক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে।

আরও পড়ুন

×