ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সেতুতে বিনিয়োগে আগ্রহ জাপানি প্রতিষ্ঠানের

সেতুতে বিনিয়োগে আগ্রহ জাপানি প্রতিষ্ঠানের
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৩:২৯

সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সাক্ষাত করেছেন স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেডের প্রতিনিধি দল। যোগাযোগ খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তারা। 

স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান সাইদ ইব্রাহিম আহমেদ এবং মিয়াগাওয়ার পরিচালক তোজি নিশিদা ছয় সদস্যের  সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ইব্রাহিম আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে। 

সেতু কর্তৃপক্ষের ফেসবুক পোস্টে বলা হয়েছে, সেতু সচিব প্রতিনিধি দলকে বলেছেন,  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু কর্তৃপক্ষের প্রথম পিপিপি ভিত্তিক প্রকল্প। ঢাকাবাসী এরইমধ্যে এই প্রকল্পের আংশিক সুফল পেতে শুরু করেছে এবং বাকি অংশের নির্মাণকাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তোজি নিশিদা বলেন, স্ট্যালিয়ন গ্রুপের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতের বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে বিনিয়োগে আগ্রহী মিয়াগাওয়া কেনসেটসু। ভোলা-বরিশাল, শরীয়তপুর-চাঁদপুর এবং ভোলা-লক্ষ্মীপুর সেতু নির্মাণ প্রকল্পে সরাসরি অর্থায়ন, নকশা প্রণয়ন, নির্মাণ ও আধুনিক প্রযুক্তিগত অংশীদারিত্ব নিশ্চিত করতে আগ্রহ প্রকাশ করেন তোজি নিশিদা। 

বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়েছে, পিপিপি মডেলের আওতায় নতুন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা যাচাইয়ে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের কারিগরি, আইনগত ও অর্থনৈতিক বিশেষজ্ঞ দলের মধ্যে আরও কয়েক দফায় বিশদ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনায় সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষ সর্বাত্মক সহায়তা করবে। 

আরও পড়ুন

×