ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১৮:৫৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৪৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ২৩১, বরিশালে ১৮২, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৪৮ ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। চলতি অক্টোবরের ৩০ দিনে ডেঙ্গুতে মারা গেছে ১৭৩ জন।
- বিষয় :
- ডেঙ্গুতে মৃত্যু
- ডেঙ্গু জ্বর