করোনায় আক্রান্ত শিক্ষা সচিবকে হাসপাতালে ভর্তি
×
শিক্ষা সচিব মাহবুব হোসেন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০ | ০২:২২
করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
গত কয়েকদিন ধরে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
তার একান্ত সচিব মো. শাহজাহান সমকালকে জানান, সকালে শিক্ষা সচিবকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রচণ্ড জ্বর, কাশি, পেটের পীড়া ও অরুচিতে ভুগছেন।
