ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রত্নগর্ভা মা নির্মলা রানী আর নেই

রত্নগর্ভা মা নির্মলা রানী আর নেই
×

রত্নগর্ভা মা নির্মলা রানী রায়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৪৪

সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায়ের রত্নগর্ভা মা নির্মলা রানী রায় পরোলোকগমন করেছেন। শুক্রবার রাত ৮টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছয় ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার ধর্মীয় রীতি অনুসারে কুষ্টিয়ার খোকসায় একতারপুর গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নির্মলা রানী ২০১৮ সালে আজাদ প্রোডাক্টস এবং ২০১৯ সালে র‌্যাপিড পিআর প্রবর্তিত রত্নগর্ভা মায়ের সম্মাননায় ভূষিত হয়েছিলেন। তিনি সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় অর্ধ্বেন্দু শেখর রায়ের স্ত্রী।

এ দম্পতির তিন সন্তান অমরেশ রায় দৈনিক সমকালে, অশোকেশ রায় অনলাইন নিউজপোর্টাল সারাক্ষণ ডটকম এবং অভিজিৎ রায় দৈনিক জনকণ্ঠে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও সমকাল পরিবার।

আরও পড়ুন

×