ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বাংলাদেশ–ভারত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

বাংলাদেশ–ভারত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
×

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০২:২৪ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০৬:০৯

বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকার মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দুই দিনের মাথায় প্রত্যাহার করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার রাতে এ–সংক্রান্ত নির্দেশনা অপারেটরদের কাছে পাঠিয়েছে সংস্থাটি।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, সীমান্ত এলাকায় নেটওয়ার্ক বন্ধে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, বুধবার থেকে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বিটিআরসি থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার পর বুধবার সীমান্ত এলাকায় নেটওয়ার্ক চালু করতে কাজ শুরু করেছে দেশের চার অপারেটর।

এর আগে ৯ ডিসেম্বর বিটিআরসি এক চিঠির মাধ্যমে সীমান্ত এলাকার নেটওয়ার্ক বন্ধে অপরেটরদের নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন

×