ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোদি

প্রধানমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোদি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৩:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, নরেন্দ্র মোদি বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে খৃষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান। খবর বাসসের

তিনি বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন

×