ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন
×

গতকাল রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। ফটো রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১১:১৮

শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে রোববার করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে করপোরেট প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। 

একই দিনে ব্যাংকের নতুন ১২টি এসএমই বিনিয়োগ প্রডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহীদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্‌ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক উপস্থিত ছিলেন। ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুনুর রশীদ।

আরও পড়ুন

×