ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান
বৈঠকের সময় এমডির কক্ষে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৮:০৭ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৮:৪৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেনের বৈঠকের সময় কক্ষে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বৈঠকে ভারপ্রাপ্ত এমডি বাদেও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
এর আগে ব্যাংকের এমডিকে চাপ দিয়ে অনলাইনে পর্ষদ বৈঠকের আয়োজন করার অভিযোগে এমডির রুমের সামনে বিক্ষোভ করেন গ্রাহক ফোরামের লোকজন। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় সাংবাদিকরা ভেতরে ঢুকে এমডির সঙ্গে কথা বলেন। এমডি জানান, আজ অনলাইনে পর্ষদ বৈঠক করার জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে গ্রাহকদের আন্দোলনের মুখে এখন পর্যন্ত বৈঠক করা যায়নি।
সকালে ইসলামী ব্যাংকে ‘বিধি বহির্ভূতভাবে’ নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করে ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ।
গ্রাহক পরিষদের অভিযোগ, সকাল ৯টা ৩০ মিনিটে শান্তিপূর্ণ মানববন্ধন শুরু হওয়ার পর পুলিশ জলকামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায় এবং শতাধিক মানুষ আহত হন। সংগঠনটির দাবি, পুলিশের হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
- বিষয় :
- আইনশৃঙ্খলা বাহিনী
- ইসলামী ব্যাংক
