ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মে মাসে নগদে লেনদেনের নতুন রেকর্ড

মে মাসে নগদে লেনদেনের নতুন রেকর্ড
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৫:১৭ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৫:২৩

সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে। মাসিক ভিত্তিতে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল আজহার আগে একাধিকবার একদিনে লেনদেনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাও নতুন উচ্চতায় পৌঁছেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মে মাসে নগদের মাধ্যমে মোট ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চ মাসে ৪১ হাজার ৪৬৯ কোটি এবং জানুয়ারি মাসে ৪০ হাজার ৩০১ কোটি টাকার লেনদেন হয়েছিল।

শুধু মাসিক লেনদেনই নয়, ঈদুল আজহার সপ্তাহেও দৈনিক লেনদেনের একাধিক রেকর্ড হয়। এর মধ্যে ২৪ মে একদিনে লেনদেন হয় ২ হাজার ১৬২ কোটি টাকা, ২৬ মে ২ হাজার ১৭৭ কোটি টাকা এবং ২০ মে ২ হাজার ১০৫ কোটি টাকা।

নগদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের সময় সাধারণ মানুষের আর্থিক লেনদেনের চাহিদা বেড়ে যায়। এ সময়ে ক্যাশ ইন-আউট, রেমিট্যান্স গ্রহণ, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ ও কেনাকাটার পেমেন্টসহ বিভিন্ন সেবায় নগদের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি সরকারি ভাতা ও আর্থিক সুবিধা বিতরণের ক্ষেত্রেও নগদ গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে।

নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, কম খরচে ক্যাশ আউট সুবিধা, ফ্রি সেন্ড মানি এবং রেমিট্যান্স গ্রহণে সুবিধার কারণে গ্রাহকদের মধ্যে নগদের প্রতি আস্থা বাড়ছে। তাঁর মতে, প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপদ লেনদেন ব্যবস্থা ব্যবহারকারীদের আস্থা আরও শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, নগদ শুরু থেকেই ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে সহজ ও সুলভ করার লক্ষ্যে কাজ করছে, যা দেশের গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে এবং ক্যাশলেস সমাজ গঠনে ভূমিকা রাখছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×