২৫-২৬ মে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যাংকে লেনদেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৬:০৭
ঈদের বন্ধের মধ্যে ২৫ ও ২৬ মে তৈরি পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখায় সীমিত পরিসরে লেনদেন হবে। পোশাক শিল্পের বেতন, বোনাস পরিশোধের সুবিধায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। এই দু’দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত লেনদেন হবে। আর ব্যাংক খোলা থাকবে তিনটা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক আজ এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে। আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার ব্যাংক খোলা থাকবে।
এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাতদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ঈদের আগে ২৫ মে সোমবার এবং ২৬ মে মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় তৈরি পোশাক সংশ্লিষ্ট শাখায় লেনদেন হবে।
- বিষয় :
- ঈদুল আজহা
- ব্যাংক
- তৈরি পোশাক
- লেনদেন
