ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাথায় টাক পড়তে শুরু হয়েছে? ভরসা রাখুন এসেনশিয়াল অয়েলে

মাথায় টাক পড়তে শুরু হয়েছে? ভরসা রাখুন এসেনশিয়াল অয়েলে
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৩:২৮ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ১৩:৩৩

বর্তমানে নানা কারণে ছেলেদের মাথায় টাক পড়ছে। বয়স ত্রিশ-চল্লিশ পেরোলেই এর প্রবণতা বেশি দেখা যায়। ঘন চুল ঝরে গিয়ে টাক পড়তে থাকলে, হতাশ হওয়া স্বাভাবিক। তাই সঠিক উপায়ে চুলের যত্ন নিতে হবে। বাজারে এখন পুরুষদের জন্য নানারকম কেশ প্রসাধনী পাওয়া যাচ্ছে। কিন্তু সেগুলো চুল পড়া কতটা রোধ করতে পারে, তা নিয়ে সংশয় রয়েছে। তাই বাজারচলতি প্রসাধনী নয়, পুরুষেরা চুলের যত্ন নিতে পারন এসেনশিয়াল অয়েল দিয়েই। কোনটি কী ভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে, তা জানতে হবে।

টাক পড়া রুখতে জেরেনিয়াম তেল ব্যবহার করুন। এটি চুলের জন্য ভালো। এই তেলের প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ চুল পড়া বন্ধ করতে পারে। আবার চুলের পিএইচের ভারসাম্যও বজায় রাখে। মাথার তালুতে চুলকানি, সংক্রমণ হলেও কার্যকরী হতে পারে এই তেল। পাঁচ ফোঁটা জেরেনিয়াম তেলের সঙ্গে ২ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে মালিশ করুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। তবে খুব বেশি রাসায়নিক দেওয়া শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করা যাবে না।

চুল পড়া কমাতে ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ আছে বলে মাথার ত্বকের নানা সমস্যা কমাতে এটি কাজ করে। শ্যাম্পুর বোতলে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এ ক্ষেত্রে শ্যাম্পু মেখে দু’-তিন মিনিট রেখে দিতে হবে। তার পর ধুয়ে ফেলুন।

পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। এই তেল মাথা ঠান্ডা রাখবে, চুল পড়া বন্ধ করবে।

চুলের রুক্ষ ভাব দূর করতে এবং চুল পড়া রোধ করতে ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করুন। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা এই তেল মিশিয়ে চুলে মালিশ করতে হবে। সপ্তাহে তিন দিন করলেই উপকার পাবেন। 

আরও পড়ুন

×