ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেলায় রাহিতুলের উপন্যাস ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’

মেলায় রাহিতুলের উপন্যাস ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:২৭

অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ প্রকাশিত হয়েছে রাহিতুল ইসলামের চতুর্থ উপন্যাস ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’। 

বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।

বইয়ের লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে বিশ্ব এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যখন গ্রাম ও শহরের ভেদরেখা অনেকাংশে মুছে দেওয়া সম্ভব। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ প্রত্যন্ত গ্রামে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত শহরেও কাজ করতে পারেন। সে রকমই একজন শিক্ষিত তরুণের স্বপ্ন ও সংগ্রামের গল্প উঠে এসেছে এ উপন্যাসে।’

মেলার প্রথম দিন থেকে বইটি পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীর ৪২১, ৪২২, ৪২৩ ও ৪২৪ নম্বর স্টলে। রাহিতুল ইসলামের এটি চতুর্থ উপন্যাস। 

আরও পড়ুন

×