ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

রাজশাহীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে বইমেলা

রাজশাহীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে বইমেলা
×

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী বইমেলা এবং বই প্রদর্শনী শুরু হয়েছে - সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:০৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী বইমেলা এবং বই প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ আবদুল জলিল। মেলাটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমকাল সুহৃদ সমাবেশ। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, শাখা সুহৃদ সমাবেশের সভাপতি জুবায়ের সোবহান নিলয়, সাধারণ সম্পাদক মাসুমা ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিরা স্টল ঘুরে নানা ধরনের বই দেখেন।

সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুম ইসলাম বলেন, 'মহান ভাষা দিবসকে সামনে রেখে আমরা এই বই মেলা ও প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষার মাসের গুরুত্ব তুলে ধরতেই সমকাল সুহৃদ সমাবেশের এই আয়োজন।

সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুমা ইসলাম জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেলা চলবে।

আরও পড়ুন

×